August 19, 2026, 12:44 pm
শিরোনামঃ
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার ; বিতর্কে তামিলনাড়ু সরকার ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ফ্রান্স যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার ওপর গোলান মালভূমি থেকে ইসরাইলি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ; এক সেনা আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্ককে লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইল আবারো আগ্রাসন চালিয়েছে। এতে সিরিয়ার একজন সেনা মারাত্মকভাবে আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইসরাইলি সেনারা দামেস্ক লক্ষ্য করে এই আগ্রাসন চালায়।

একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সানার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় সিরিয়ার একজন সেনা মারাত্মকভাবে আহত হয়েছেন এবং কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র জানায়, ইহুদিবাদী ইসরাইল হামলার জন্য যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার বেশ কয়েকটি ভূপাতিত করা সম্ভব হয়েছে।
১৯৬৭ সালের যুদ্ধের সময় ইহুদিবাদী সেনারা সিরিয়ার গোলান মালভূমির একটি বড় অংশ দখল করে নেয় এবং এখনো সেটি তারা নিজেদের দখলে রেখেছে। তবে আমেরিকা ছাড়া বিশ্বের আর কোনো দেশ গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি। এই গোলান মালভূমিকেই ইসরাইল সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালানোর লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে আসছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page