August 8, 2026, 2:18 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

দেশে খাদ্যের কোনও ঘাটতি নেই :  আমির হোসেন আমু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘বর্তমানে দেশে খাদ্যের কোনও ঘাটতি নেই। বিএনপির আমলে খাদ্যের ঘাটতি ছিল। সারের জন্য কৃষক গুলি খেয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বিনামূল্যে কৃষক সার ও বীজ পাচ্ছে। দেশে আজ কোনও অভাব নেই।’

বুধবার (১৪ জুন) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের হলরুমে কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেকুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।

অনুষ্ঠানে সদর উপজেলার ১ হাজার ২০০ জন কৃষকের মধ্যে উফশী আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। এ ছাড়া ৮০ জন দুস্থ মৎস্যজীবীকে ১৬০টি ছাগল, ৮০টি ছাগলের ঘর ও ৪০ জনকে বৈধ জাল বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page