September 25, 2026, 2:47 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

সুদানে প্রচন্ড সংঘর্ষ ; পশ্চিম দারফুরের গভর্নরকে অপহরণ করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে চলছে প্রচন্ড সংঘাত। দেশটিতে ‘গণহত্যার’ জন্য জনসম্মুখে সুদানের আধাসামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কে দায়ী করেছিলেন পশ্চিম দারফুরের গভর্নর খামিস আবাকার। এ ঘটনার পরপরই বুধবার (১৪ জুন) অপহরণ করে হত্যা করা হয় তাকে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানিয়েছে।

সুদানের দারফুর অঞ্চলের গভর্নর মিনি আর্কো মিনাউই জানিয়েছেন, একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই খামিস আবাকারকে হত্যা করা হয়। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘অসংখ্য বেসামরিক জনগণ মারা যাচ্ছে।’

খামিসের মৃত্যুর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। তবে, সরকারি ২ সূত্র জানিয়েছে, এ হত্যার পেছনে আরএসএফ দায়ী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা গেছে, আরএসএফ ইউনিফর্ম পরিহিত একদল লোক উঠিয়ে নিয়ে যাচ্ছে তাকে। এমন ‘নৃশংস কাজের’ জন্য সুদানের সেনাবাহিনীও দায়ী করছে আরএসএফকে। সেনাবাহিনী থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “এই হত্যাকাণ্ডটি আরএসএফ-এর বর্বর অপরাধের রেকর্ডে একটি ‘নতুন অধ্যায়’ যোগ করলো।”

বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আধাসামরিক বাহিনী আরএসএফ।

প্রায় ২ মাস ধরে সুদানের পশ্চিম অংশ সংঘর্ষে উত্তাল। সেনাবাহিনী ও আরএসএফের এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু বেসামরিক জনগণ, দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। দেশটির খার্তুম, কর্দোফান ও দারফুর অঞ্চলের অবস্থা সবচেয়ে শোচনীয়। সূত্র: আল জাজিরা ও রয়টার্স

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page