August 4, 2026, 11:16 am
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের মধ্যে দিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে ভারত মহাসাগর অঞ্চলে চীনের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় উঠেছে বাংলাদেশ প্রসঙ্গও। খবর ইকোনমিক টাইমসের।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন যুক্তরাষ্ট্র সফরের আগে অনুষ্ঠিত এই বৈঠকে এশিয়া এবং ভারত মহাসাগর অঞ্চলে (আইওআর) চীনের ভূমিকার দিকে মনোযোগ ছিল বেশি।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারত মহাসাগর অঞ্চলে চীনের দীর্ঘমেয়াদি কৌশলের ওপর সুনির্দিষ্ট ফোকাসসহ এশিয়াজুড়ে বেইজিংয়ের বিস্তৃত পদচারণার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া প্রতিবেশী দেশগুলোর অন্যান্য আঞ্চলিক বিষয়গুলোও উঠে এসেছে আলোচনায়।

ভারতের দুই প্রতিবেশী মালদ্বীপ ও বাংলাদেশে যথাক্রমে এ বছরের শেষের দিকে এবং আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইকোনমিকস টাইমস বলছে, ভারতের প্রতিবেশী দেশগুলোতে এমন কোনো উদ্যোগ নেওয়া উচিত নয় যা তাদের (ভারত) জাতীয় স্বার্থের প্রতি বিরূপ প্রভাব ফেলে এমন অভিমত দেশটির।

প্রতিবেদনে বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তানের পাশাপাশি মিয়ানমারে অর্থনৈতিক করিডোরের মাধ্যমে চীন তার উপস্থিতি প্রসারিত করছে। আগামী বছরগুলোতে বেইজিং ভারত মহাসাগর অঞ্চলজুড়ে শক্তি প্রদর্শন করতে সক্ষম করবে।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের আঞ্চলিক দাবি এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে বেইজিংয়ের প্রভাব নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্রও।

ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারের সব পরিকল্পনা রয়েছে চীনের এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছাড়া হিমালয়ের দেশগুলোতেও আধিপত্য বিস্তারের চেষ্টা করছে দেশটি।

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page