August 4, 2026, 5:56 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

গ্রিসে নৌকাডুবির ঘটনায় ৭৯ অভিবাসন প্রত্যাশী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গ্রিসের দক্ষিণাঞ্চলীয় উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি মাছ ধরা নৌকা ডুবে অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে। শতাধিক জনকে উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে থাকা আরও কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছে। গ্রিসের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

বেঁচে যাওয়া লোকজন নৌকাটিতে ৫০০ থেকে ৭০০ আরোহী ছিল বলে জানিয়েছেন।

দেশটির সরকার এই ঘটনাকে গ্রিসের অন্যতম বৃহত্তম ‘শরণার্থী ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছে। এজন্য তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নৌকাটি ডুবেছে গ্রিসের পাইলোস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

গ্রিসের কোস্টগার্ড বলেছে,মঙ্গলবার দিনশেষে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটি দেখা যায় ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান থেকে। নৌকাটিতে থাকা যাত্রীদের কেউই লাইফ জ্যাকেট পরা ছিল না এবং  সাহায্য নিতেও অস্বীকৃতি জানিয়েছিল।

গ্রিসের জাহাজ চলাচল মন্ত্রণালয়ের সরবরাহ করা টাইমলাইন উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ইআরটি জানিয়েছে, কর্তৃপক্ষ স্যাটেলাইট ফোনের মাধ্যমে বেশ কয়েকবার ওই নৌকাটির সঙ্গে যোগাযোগ করে সাহায্যের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেখান থেকে বারবার বলা হয়েছে: `আমরা ইতালিতে যাওয়া ছাড়া আর কিছুই চাই না।’

এর কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে নৌকা থেকে কেউ একজন গ্রিসের কোস্টগার্ডকে জানায়, তাদের জলযানের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এর কিছুক্ষণ পরই নৌকাটি উল্টে যায় এবং ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ডুবে যায়।

এরপরই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়, কিন্তু জোরালো বাতাস পরিস্থিতি জটিল করে দেয়।

সাগরে সমস্যায় পড়া অভিবাসন প্রত্যাশীদের জন্য জরুরি হেল্পলাইন ‘অ্যালার্ম ফোন’ বলেছে, `কোনো সাহায্য পাঠানোর কয়েক ঘণ্টা আগে থেকেই গ্রিসের কোস্টগার্ড জানতো জলযানটি বিপদে আছে।’

ধারণা করা হচ্ছে, নৌকাটি লিবিয়া থেকে ইতালি যাচ্ছিল আর যাত্রীদের বেশিরভাগেরই বয়স ছিল ২০ এর আশেপাশে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তারা কয়েকদিন ধরে ভ্রমণ করছিল এবং মঙ্গলবার বিকালে মাল্টার একটি কার্গো জাহাজ থেকে তাদের খাবার ও পানি সরবরাহ করা হয়েছিল।

পাইলোসের আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক ইয়ানিস কারভেইলিস নজিরবিহীন শোচনীয় ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করে বলেছেন,`নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ ছিল।’

নৌকাডুবির এ ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তারা কোন কোন দেশের নাগরিক তা এখনো প্রকাশ করা হয়নি।

উদ্ধার পাওয়া জীবিতদের কালামাতা শহরে নিয়ে রাখা হয়েছে। তাদের অনেককে হাইপোথারমিয়া ও অন্যান্য ছোটখাট জখমের জন্য হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গ্রিসের প্রেসিডেন্ট কাতেরিনা সেকেলারোপুলু উদ্ধারপাওয়া কিছু অভিবাসন প্রত্যাশীকে দেখে গেছেন এবং যারা ডুবে গেছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page