September 25, 2026, 2:48 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

ক্ষমতায় গেলে বাইডেন পরিবারের দুর্নীতি খুঁজে বের করব : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্ষমতায় গেলে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবারের দুর্নীতি নিয়ে অনুসন্ধান চালাবেন। তিনি একজন স্পেশাল কাউন্সেলও নিয়োগ করবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার একটি ফৌজদারি মামলায় ফ্লোরিডার মিয়ামির আদালতে হাজির হওয়ার পর নিউ জার্সিতে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে এক বক্তৃতায় ট্রাম্প তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন ট্রাম্প।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেন পরিবারকে দুর্নীতিপরায়ণ উল্লেখ করে বলেন, ‘আমি ক্ষমতায় আসলে দেশের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট বাইডেন এবং তার পরিবারের দুর্নীতি নিয়ে তদন্ত করব। একজন স্পেশাল কাউন্সেল নিয়োগ করা হবে। আপনারা একজনের নাম বলুন।’ তার এই বক্তব্যের পর ‘বাইডেনকে জেলবন্দি করো’ শীর্ষক স্লোগান দেন আগতরা। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট বাইডেন কেবল দুর্নীতির জন্যই বিখ্যাত হয়ে থাকবেন না, তিনি মার্কসবাদীদের নিয়ে আমেরিকার গণতন্ত্র ধ্বংসের জন্যও পরিচিত হয়ে থাকবেন। ট্রাম্প দাবি করেন, যারা আমার স্বাধীনতাকে কেড়ে নিতে চায় তাদের স্বাধীনতাও কেড়ে নেওয়া হবে। ট্রাম্প দাবি করেন, হিলারি ক্লিনটন এবং জো বাইডেন আইন ভাঙলেও তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। তিনি অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং জর্জ ডব্লিউ বুশ পরমাণু অস্ত্রের কোড এবং ২২ মিলিয়ন ইমেইল হারিয়েছিলেন। —উইওন নিউজ

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page