September 25, 2026, 3:32 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন সরকার দেশটিকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন সরকার দেশটিকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, কিয়েভের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে রাশিয়া তার গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে লাগাবে।

প্রেসিডেন্ট পুতিন গতকাল ক্রেমলিনে যুদ্ধের খবর সংগ্রহকারী সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। তিনি বলেন, কিয়েভ সন্ত্রাসীদের নিয়ে গঠিত একটি সরকারের মতো আচরণ করছে। তিনি এর কারণ হিসেবে ইউক্রেনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাশিয়ার সাংবাদিক দারিয়া দুগিনা ও প্রখ্যাত ব্যক্তিত্ব ভ্লাদলেন তাতারস্কির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন।

পুতিন বলেন, আইন ও নিয়ম-কানুন বাস্তবায়নের দিক দিয়ে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আকাশ-পাতাল ব্যবধান রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “আমরা আইনের শাসন মেনে চলি আর তারা সন্ত্রাসী রাষ্ট্রের মতো আচরণ করে।”

রাশিয়া ‘সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে না’ উল্লেখ করে পুতিন বলেন, তবে আমরা ইউক্রেনের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশিয়ায় সামরিক আইন জারি করার কোনো প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page