November 27, 2026, 3:12 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ভিলিনিয়াস শীর্ষ সম্মেলনে ন্যাটোর সদস্য পদের জন্য সুইডেনকে সমর্থন দেবে না তুরস্ক : প্রেসিডেন্ট এরদোগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্টের রজব তাইয়েব এরদোগান আবারো বলেছেন, আগামী মাসের প্রথম দিকে লিথুয়ানিয়ার ভিলিনিয়াস শহরে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে, সেখানে তিনি এই জোটের সদস্য পদের জন্য সুইডেনকে সমর্থন দেবেন না। এরদোগান বলেন, সুইডেন যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদেরকে আশ্রয়-প্রশ্রয় দেয়া বন্ধ না করবে ততদিন পর্যন্ত ন্যাটো সদস্য পদের বিরোধিতা করবে তুরস্ক।

গতকাল বুধবার সুইডেন, ফিনল্যান্ড এবং ন্যাটোর কর্মকর্তাদের সঙ্গে তুর্কি কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠানের আগে প্রেসিডেন্ট এরদোগান এসব কথা বলেন। ন্যাটো জোটের সদস্যপদ পাওয়ার জন্য সুইডেন যে চেষ্টা করছে তার বিরোধিতা করে আসছে তুরস্ক, এই বিষয়টির সমাধানের জন্য আঙ্কারায় এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

এরদোগান সাংবাদিকদের বলেন, “সন্ত্রাসীরা সুইডেনের রাজধানী স্টকহোমে আংকারার বিরুদ্ধে বিক্ষোভ করছে আর ন্যাটোজোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ আমাকে সদস্য পদ দেয়ার ব্যাপারে আপত্তি তুলে নিতে রাজি করানোর চেষ্টা করছেন। এ অবস্থায় আমরা এখন ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখতে পারি না।”চলতি মাসের প্রথম দিকে আংকারার রাস্তায় তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র সদস্যরা তাদের নিজেদের পতাকা নিয়ে আংকারার বিরুদ্ধে বিক্ষোভ করে।

তুরস্কের বিচ্ছিন্নতাকামী পিকেকে সশস্ত্র বিদ্রোহীরা বহুদিন থেকেই সুইডেন এবং স্ক্যান্ডেনেভিয়ান কয়েকটি দেশে অবস্থান করছে। এর বিরুদ্ধে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে প্রেসিডেন্ট এরদোগানের সরকার।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page