September 30, 2026, 10:01 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর ; অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে যোগ দেওয়ার সময় একটি মিছিল থেকে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি নোসাদ আল জাসেদুর রহমানকে (৩৪) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার স্পিনা রানী প্রামাণিক। তিনি বলেন, নোসাদ আল জাসদ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। তিনি বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর মামলার অন্যতম আসামি।

এর আগে, গতকাল (বুধবার) দুপুরে তারুণ্যের সমাবেশে যোগ দিতে গিয়ে বিএনপির একটি মিছিল নগরের চকবাজার এলাকায় পৌঁছালে তাদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় বিএনপি নেতাদের বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বিএনপির মিছিলটি জামালখান মোড় হয়ে কাজির দেউরি মোড়ে সমাবেশের দিকে চলে যায়।

 

ওই মিছিলটি জামাল খান মোড়ে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন দেওয়ালে অঙ্কিত বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সম্বলিত চল্লিশটি ট্যাম্পার্ড, গ্লাস, মুর‍্যাল, নৌকার প্রতীক ভাঙচুর করে। এরপর মিছিলটি কাজির দেউরি মোড়ের দিকে অগ্রসর হয়। পরবর্তীতে একই মিছিল থেকে আসকারদিঘী সংলগ্ন আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের কাঁচের নাম ফলক, সিসি ক্যামেরা, মানবতার দেয়াল ভাঙচুর করা হয়।

এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মাহবুব সিদ্দিকী (৩৫), মো. এরফান (৩০), নুরুল ইসলাম ওরফে মাসুম (৩৯), ইমন খান (২০) ও মো. মহিউদ্দিন হাসান ইমন (২০)। গ্রেপ্তাররা সবাই চট্টগ্রাম নগরে যুবদল এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page