September 30, 2026, 10:01 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

দেশ ধ্বংস করতে লবিস্ট নিয়োগ দিয়ে চক্রান্ত করছে বিএনপি : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘দেশ ধ্বংস করতে লবিস্ট নিয়োগ দিয়ে বিএনপি চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আষাঢ় শ্রাবণ ভাদ্র- এই তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ কৃষক লীগ।

ওবায়দুল কাদের বলেন, ‘সবুজের অভাবে বিশ্ব বিপর্যয়কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। এমন প্রতিক্রিয়ার শিকার হচ্ছে মানুষ।’ তিনি বলেন, ‘পরিবেশ বাঁচাতে বৃক্ষের ভূমিকা অপরিহার্য।’

ওবায়দুল কাদের বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবেও পরিবেশের ক্ষতি হচ্ছে। উন্নত বিশ্ব কানাডার মতো দেশেও প্রাকৃতিক বিপর্যয়ে আগুন জ্বলছে, আমেরিকার মতো দেশেও নদীতে পানিশূন্যতা দেখা দিয়েছে।’

এসময় তিনি বলেন, ‘প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে পৃথিবীতে আরও একটি যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, যে যুদ্ধে পানির স্বল্পতা দেখা দেবে।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ করার গুরুত্ব দিয়ে যাচ্ছেন’ উল্লেখ করে আওয়ামী রীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এরশাদ-জিয়ার সময় প্রচুর বন ও গাছ ধ্বংস হয়েছে। পরবর্তীতে খালেদা জিয়ার সময়ও এ ধারা অব্যাহত ছিল।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘সারাবিশ্বে সংকট চলছে। বিশ্ব সংকটের মধ্যেও আমাদের কৃষি ঠিক আছে বলেই বাংলাদেশ ঠিক আছে। সরকারের উদ্ভাবনি সহযোগিতার ফলে কৃষির উন্নয়নের মাধ্যমে খাদ্য সংকট দূর হয়েছে। সংকটের মধ্যেও বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের সহযোগিতা করে যাচ্ছে।’

‘বিশ্ব মানবাধিকার নিয়ে কাজ করা বড় কর্তাব্যক্তিরা কি এগুলো দেখে না’- এমন প্রশ্নও করেন ওবায়দুল কাদের।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে’ মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ জ্বালানি সংকট সমাধানেও কাজ করছে সরকার। আগামী ৫-৭ দিনের মধ্যেই বিদ্যুৎ সমস্যা সমাধান হয়ে যাবে।’

‘বাংলাদেশকে ধ্বংস করতে যারা রাজনীতির নামে বড় বড় কথা বলেন, মিথ্যাচার করে বিদেশিদের উসকে দেয় নালিশ করে তারাই নির্বাচন চায় না। নির্বাচনকে বানচাল এবং দেশ ধ্বংস করতেই লবিস্ট নিয়োগ করে চক্রান্ত করছে বিএনপি’- অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ইউরোপীয় ইউনিয়নের ৬ নেতার চিঠি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ চিঠিগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলা কিংবা সুষ্ঠু নির্বাচনের নামে নির্বাচন বানচাল করা।’ ওবায়দুল কাদের বলেন, ‘চট্টগ্রামে তারুণ্যের মিছিলের নামে ভাঙচুরের জবাব চাই। এসবের মূলে রয়েছে বিএনপি। বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করবে, গ্রেপ্তার হলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে।’

‘মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে হাঁটুকাঁপুনি আওয়ামী লীগের হয়নি, কাঁপনি শুরু হয়েছে বিএনপির’ মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না। আমাদের শক্তির উৎস জনগণ, আমাদের দেশপ্রেম আছে। বঙ্গবন্ধুর কর্মীরা কাউকে ভয় পায় না। বিএনপির আন্দোলনের ব্যর্থতার কারণে ডা. জাফরুল্লাহ বিএনপিকে হাঁটুভাঙা দল বলেছিল।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখে অস্থির হয়ে মুখ বিষাক্ত হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বিষোদগার বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনকে কুত্তামার্কা নির্বাচন বলে বিএনপি, এর জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে।’

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page