September 25, 2026, 3:30 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া ; পড়ল জাপানের পানিসীমায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কোরীয় উপত্যকায় দক্ষিণ কোরিয়া ও জাপানের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়ার মধ্যেই উত্তর কোরিয়া দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গতকাল (বৃহস্পতিবার) নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র দু’টি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) পানিসীমায় পড়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাংবাদিকদের এ তথ্য জানান।

বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি (ইইজেড) জাপানের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। জাপানের সংসদীয় প্রতিরক্ষা উপমন্ত্রী কিমি ওনোদা বলেন, ‘ইইজেডের ভেতরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়েছে।

এছাড়া, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশুদা বলেন, “আজকের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আইনের লঙ্ঘন এবং এটি একটি বেপরোয়া পদক্ষেপ যা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে উসকানি বাড়িয়ে দেয়।” জাপান এ ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

দুই সপ্তাহ আগে জাপান দক্ষিণ ওকিনাওয়া অঞ্চলের জন্য ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা চালু করে। এ সময় পিয়ংইয়ং মহাকাশে একটি উপগ্রহ স্থাপনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, উৎক্ষেপণের পরপরই স্যাটেলাইটটি সমুদ্রে বিধ্বস্ত হয়। কারণ, এটির উড্ডয়নের সময় একটি ‘দুর্ঘটনা ঘটেছিল’।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page