August 4, 2026, 11:18 am
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি তদন্তে আমার সন্তানের রক্ত নিয়ে উপহাস করা হয়েছে : ফিলিস্তিনি পিতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে নির্মমভাবে নিহত দুই বছর বয়সি ফিলিস্তিনি শিশু মোহাম্মাদ আল তামিমির পিতা বলেছেন, ইসরাইলি সেনাবাহিনীর তদন্তে তার সন্তানের মৃত্যু নিয়ে উপহাস করা হয়েছে।

গত ১ জুন জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে মোহাম্মাদ তামিমি নিহত ও তার পিতা আহত হন। গুলিতে ফিলিস্তিনি শিশুটির মাথার খুলি উড়ে যায়।

এ সম্পর্কে বুধবার প্রকাশিত ইসরাইলি সেনবাহিনীর তদন্তে বলা হয়েছে, মোহাম্মাদ ও তার পিতাকে বহনকারী গাড়িটি ইসরাইলি সেনা ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যকার সংঘর্ষের সময় ‘ক্রসফায়ারে’ পড়ে গিয়েছিল। তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়, যে ইসরাইলি সেনা তাদের বহনকারী গাড়িতে গুলি চালিয়েছে সে ভেবেছিল গাড়িতে সশস্ত্র ফিলিস্তিনিরা রয়েছে।

মোহাম্মাদের পিতা হেইসাম তামিমি এ সম্পর্কে বলেন, “আমি মোহাম্মাদের পিতা হিসেবে শুধু এটুকুই বলতে পারি, ইসরাইলি সেনাবাহিনী আমার সন্তানের রক্ত নিয়ে উপহাস করেছে, ইসরাইলি সেনাদের অপরাধযজ্ঞ ঢেকে রেখেছে এবং প্রমাণ হয়েছে, ইসরাইলিদের হাতে আমাদের নির্বিচার হত্যাকাণ্ড প্রতিহত করার মতো কোনো শক্তি নেই।”

হেইসাম তামিমি আন্তর্জাতিক আদালতে তার সন্তানের হত্যাকাণ্ডের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান। কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সঙ্গে তিনি যোগাযোগ করেছেন জানিয়ে তামিমি বলেন, “আমি জানি, যে ইসরাইলি সেনা আমার শিশু সন্তানকে হত্যা করেছে তার বিচার হবে না কিন্তু আমি এই পাশবিকতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই যাতে আর কোনো ফিলিস্তিনি শিশুর পিতাকে আমার মতো যন্ত্রণা ভোগ করতে না হয়।”

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page