November 27, 2026, 3:21 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে প্রথম মুসলিম বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরী। এই প্রথম কোনো মুসলিম নারী মার্কিন ফেডারেল বিচারক পদে নিয়োগ পেলেন। তার নিয়োগকে স্বাগত জানিয়েছে ইউএস সিভিল লিবারটিজ ও মুসলিম অ্যাডভোকেসি গ্রুপ। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (১৫ জুন) মার্কিন সিনেট নুসরাতের নিয়োগের পক্ষে ভোট দেয়। তিনি যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক আদালতের নিউইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিকের ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে অর্থাৎ ২০২২ সালের শুরুর দিকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ফেডারেল বিচারক হিসেবে মনোনীত হন নুসরাত জাহান চৌধুরী। এর মাধ্যমে তিনি প্রথম মুসলিম-আমেরিকান নারী হিসেবে ফেডারেল আদালতের বিচারক হিসেবে নিয়োগের অপেক্ষায় ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত ৮ নতুন বিচারপতির মধ্যে একজন ছিলেন নুসরাত জাহান চৌধুরী।

গত বছরের ১৯ জানুয়ারি হোয়াইট হাউজ এক বিবৃতিতে বিচার বিভাগীয় মনোনীতদের তালিকা প্রকাশ করে।

তিনি ফেডারেল সরকারের নো ফ্লাই লিস্ট এবং নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের শহরের মুসলিম সম্প্রদায়ের ওপর নজরদারির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মামলা সহ অসংখ্য নাগরিক অধিকারের মামলায় জড়িত ছিলেন।

২০২১ সালের সেপ্টেম্বরে ডেমোক্র্যাটিক সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার আনুষ্ঠানিকভাবে নুসরাত চৌধুরীকে নিউইয়র্কের ফেডারেল বেঞ্চে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন এবং তাকে ‘নাগরিক অধিকার ও স্বাধীনতার বিশেষজ্ঞ’ বলে অভিহিত করেছিলেন।

নুসরাত জাহান চৌধুরী বিশ্বখ্যাত ইয়েল ল’ স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন। সিভিল লিবার্টিজ ইউনিয়নে যোগদানের আগে তিনি নিউইয়র্ক সাউদার্ন ডিসট্রিক্ট কোর্টের ক্লার্ক এবং সেকেন্ড সার্কিট ইউএস কোর্ট অব আপিলের বিচারক ব্যারিঙ্গটন পার্কারের সঙ্গেও কাজ করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page