April 6, 2026, 3:18 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঘূর্ণিঝড় বিপর্যয়ের আঘাত : রক্ষা পেয়েছে পাকিস্তান ; ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘূর্ণিঝড় বিপর্যয় আঘাত হেনেছে ভারতের গুজরাট উপকূল ও ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর। মূলত গুজরাটে আঘাত হানার পরই ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যায়। ফলে পাকিস্তানে তেমন কোনো ক্ষয়ক্ষতিই হয়নি।

এদিকে ঘণ্টায় একশ কিলোমিটারের বেশি গতি নিয়ে বিপর্যয় গুজরাটে আঘাত হানার পর সেখানে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ২০ জনের বেশি। উপড়ে গেছে শত শত গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি-গাড়ি। বিকেলের দিকে ঘূর্ণিঝড়টি আরও দুর্বল হয়ে রাজস্থানের ওপর দিয়ে বয়ে যাবে বলে জানানো হয়েছে।

এর আগে ভারত ও পাকিস্তান কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চল থেকে এক লাখ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় আঘাত হানার পর দুর্বল হয়ে গেছে। বাতাসের গতিবেগ কমে দাঁড়িয়েছে ১০৫ থেকে ১১৫ কিলোমিটারের মধ্যে।

বৃহস্পতিবার (১৫ জুন) রাত থেকে ভারতের গুজরাটে আঘাত হানতে শুরু করে ঘূর্ণিঝড় বিপর্যয়। রাজ্যটির উপকূলে শুরু হয় ভারী বৃষ্টি।

ঘূর্ণিঝড় বিপর্যয় মোকাবিলায় ভারতের মতো বাড়তি সতর্কতা অবলম্বন করে প্রতিবেশী পাকিস্তানও। অন্যান্য বাহিনীর সঙ্গে প্রস্তুত রাখে সেনাবাহিনী।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page