August 4, 2026, 12:29 pm
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে মালি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফ্রিকার দেশ মালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়েছে দেশটির সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লায়ি দিয়োপ বলেছেন, জাতিসংঘের এই সেনা সদস্যরা এখন তার দেশের জন্য সংকটের অংশ হয়ে দাঁড়িয়েছে।

গতকাল (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বক্তৃতা দেয়ার সময় তিনি একথা বলেন। দিয়োপ বলেন, কোনো রকমের দেরি না করেই এই মুহূর্তে মালি থেকে এক দশকের শান্তিরক্ষা কার্যক্রমের অবসান ঘটানো জরুরি। তিনি সুস্পষ্ট অভিযোগ করেন, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা মালিতে উত্তেজনা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লায়ি দিয়োপ বলেন, তার দেশের সরকার জাতিসংঘের সাথে সহযোগিতা করতে চায় কিন্তু শান্তিরক্ষী মিশরের সদস্যদের রাখতে রাজি নয় বরং মালিতে কথিত স্থিতিশীলতা রক্ষা কার্যক্রমের অবসান দেখতে চায়।

মালিতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী তরেগ বিদ্রোহীদের বর্বর তৎপরতার কারণে ২০১৩ সালে দেশটির উত্তরাংশে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু এসব সদস্য এখন দেশটির জন্য সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মালি সরকার অভিযোগ করছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page