October 7, 2026, 10:24 am
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে : কাতার হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ হারিয়েছে ইরান : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত
এইমাত্রপাওয়াঃ

বেলারুশে মোতায়েন রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা দেখা যাচ্ছে না : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এই অস্ত্র ব্যবহারের পরিকল্পনা দেখছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বেলারুশ সীমান্তে রাশিয়া পরমাণু অস্ত্র মোতায়নের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

তিনি বলেছেন, বেলারুশ সীমান্তে পরমাণু অস্ত্র পাঠালেও রাশিয়া তা কারোর বিরুদ্ধে ব্যবহার করবে- এমন কোনো পরিকল্পনা তিনি দেখতে পাচ্ছেন না।

প্রতিবেশী বেলারুশ সীমান্তে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন করার খবর প্রকাশের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। তিনি গতকাল (শুক্রবার) সাংবাদিকদের বলেন, রাশিয়ার মতো আমেরিকারও পরমাণু অস্ত্র সংক্রান্ত একই ধরনের পদক্ষেপ এই মুহূর্তে নেয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, “আমরা এমন কোনো লক্ষণ দেখিনি যাতে বলা যায় রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে।”

পরমাণু অস্ত্র মোতায়েনের অনুমতি দেয়ার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর চরম সমালোচনা করে বলেন, তিনি তার দেশে পরমাণু অস্ত্র মোতায়েনের সুযোগ করে দিয়ে দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক পথ বেছে নিয়েছেন।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের ২৬তম বৈঠকে জানান, পরমাণু ওয়ারহেডের প্রথম চালান এরইমধ্যে বেলারুশে পৌঁছেছে।

অতীতে বেশ কয়েকবার বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেনকো বলেছেন, ন্যাটো জোটের হাত থেকে নিরাপদ থাকার জন্য তিনি রাশিয়াকে পরমাণু অস্ত্র মোতায়নের অনুরোধ করেছেন।



Our Like Page