October 7, 2026, 10:24 am
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে : কাতার হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ হারিয়েছে ইরান : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার সাথে আলোচনার কথা প্রত্যাখান করলেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাশিয়ার সাথে আলোচনার কথা নাকচ করে দিয়েছেন। আফ্রিকার নেতাদের একটি প্রতিনিধি দলের সাথে দেখা করার সময় তিনি এমন কথা বলেন। খবর এএফপি’র।
দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসাসহ বেশ কয়েকজন নেতার সাথে সাক্ষাতের পর জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ‘আমি আমাদের বৈঠকে অনেকবার বলেছি যে দখলদাররা আমাদের ভূখ-ে অবস্থান করায় এখন রাশিয়ার সাথে যেকোন আলোচনার অনুমতি দেওয়া যুদ্ধকে স্থগিত এবং বেদনা ও যন্ত্রণাকে হিমায়িত করার সামিল।’
আফ্রিকার এ প্রতিনিধি দল শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে সাক্ষাত করার কথা রয়েছে।
তারা শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করার মিশন নিয়ে কিয়েভে এসেছে। দেশটিতে তারা প্রথমে কিয়েভের পার্শ্ববর্তী বুচা শহর পরিদর্শন করে। সেখানে রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে।
শুক্রবার সকালে প্রতিনিধিদলটি কিয়েভে পৌঁছানোর পর ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং বিমান বাহিনী রাশিয়ার ১২টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছে।
জেলেনস্কি বলেন, আফ্রিকার প্রতিনিধিদলের সফরের সময় কিয়েভের ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার অর্থ হলো পুতিন দেশটির সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করেন না বা তিনি ‘নিয়ন্ত্রণ’ করেন না।
তিনি আরো বলেন, পুতিন ‘ইউক্রেন নামক রাষ্ট্রটিকে পুরোপুরি ধ্বংস করতে চাচ্ছেন।’



Our Like Page