September 5, 2026, 4:09 pm
শিরোনামঃ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এইমাত্রপাওয়াঃ

জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা : গাইবান্ধায় রাস্তা অবরোধ করে সাংবাদিকদের প্রতিবাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও গ্রেপ্তারকৃত আসামিদের ফাঁসির দাবিতে গাইবান্ধায় রাস্তা অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১৮ জুন) দুপুরে প্রেসক্লাব গাইবান্ধার উদ্যোগে জেলা শহরের ডিবি রোডের নাট্য সংস্থার সামনে এ কর্মসূচি পালন করা হয়। এছাড়া কর্মসূচিতে গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক রিপন আকন্দ ও রবিন সেনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রেসক্লাব গাইবান্ধা নেতৃবৃন্দের সঙ্গে সদর থানা পুলিশের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ কর্মসূচিতে প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন ও সাধারণ সম্পাদক জাভেদ হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যা গণমাধ্যমের জন্য হুমকি। অচিরেই সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সারা দেশে সাংবাদিকদের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

গাইবান্ধার প্রসঙ্গে বক্তারা বলেন, গাইবান্ধার সদর থানার কয়েকজন পুলিশ কর্মকর্তার সীমাহীন দুর্নীতিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। টাকা ছাড়া কোনো কাজ হয় না। সাধারণ মানুষের থানায় সেবা পাওয়া দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বক্তারা অবিলম্বে গাইবান্ধা সদর থানার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন তার ওপর হামলা করে। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page