November 27, 2026, 2:28 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

জল্লাদ শাহজাহানের স্মৃতিচারণ : এরশাদ শিকদার বলেছিলেন অন্যায় করিনি ; মুনির চেয়েছিলেন সিগারেট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘ ৩২ বছর পর কারামুক্ত হলেন আলোচিত জল্লাদ শাহজাহান। দীর্ঘ কারা জীবনে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি ও যুদ্ধাপরাধীসহ মোট ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন তিনি। ফাঁসির সময় আসামিরা কে কেমন প্রতিক্রিয়া করেছিলেন কারামুক্তির পর সেসব তথ্য জানান।

শনিবার (১৮ জুন) বেলা ১১ টা ৪৬ মিনিটে কারাগার থেকে বের হয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এসব তথ্য জানান জল্লাদ শাহজাহান।

ফাঁসির আগে আসামিকে দেখে আবেগ-আপ্লুত হয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি ফাঁসিতে কিছু না কিছু আবেগ কাজ করে থাকে। মানুষ যত অপরাধীই হোক না কেন সে যখন মৃত্যুর মুখে থাকে তখন সবারই মায়া লাগে। আমি না হয় মায়া করলাম, কিন্তু আদালত কিংবা আইন তো ক্ষমা করবে না। তাই মায়া লাগলেও আইনের আদেশ পালন করতে গিয়ে ফাঁসি তো দিতেই হবে।

কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার ও শীর্ষ জঙ্গি নেতা বাংলা ভাইয়ের ফাঁসির আগ মুহূর্তে তাদের প্রতিক্রিয়া কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, এরশাদ শিকদারকে যখন ফাঁসি দেওয়া হয়, এর আগে তিনি দাঁড়িয়ে বলেছিলেন ‘আমি জীবনে কোনো অন্যায় করেনি আমার জন্য দোয়া করবেন।’ আর বাংলা ভাই ফাঁসির আগে তেমন কিছু বলেননি। তবে তিনি ফাঁসির আগে বলেছিলেন ‘মৃত্যুর পর যেন আমার ছবি তুলা না হয়।’

ফাঁসির আগে বঙ্গবন্ধুর খুনিরা কি বলেছিলেন প্রশ্ন করা হলে তিনি বলেন, ফাঁসির আগে বঙ্গবন্ধুর খুনিরা কোনো কথা বলেননি। যুদ্ধাপরাধীরাও ফাঁসির আগে কোনো কথা বলে নাই।

ফাঁসির আগে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতিক্রিয়া কেমন ছিল- জানতে চাইলে জল্লাদ শাহজাহান বলেন, একটা মানুষ যতই উচ্ছৃঙ্খল থাকুক না কেন যখন সে জেনেছে মারা যাবে, তখন সে আর কোনো কথা বলে না চুপচাপই থাকে। উনি কারাগারে থাকার সময় উচ্ছৃঙ্খল আচরণ করেছে বলে জেনেছি। তবে ফাঁসির দিন উনি কোনো উচ্ছৃঙ্খল আচরণ করিনি। উনি জানতেন এখানে উচ্ছৃঙ্খল আচরণ করে আমার কোনো লাভ নেই। আমাকে চলে যেতে হবে, তাই উনি উচ্ছৃঙ্খল আচরণ করেনি, সুন্দর ভাবেই চলে গেছে।

ফাঁসির সময় সাকা চৌধুরীর মাথা আলাদা হয়ে গিয়েছিল কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, না না, এটা হয়নি। এটা কখনো হয় না। কারো মাথাই আলাদা হয় না ফাঁসির সময়। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। আসামির উচ্চতা ও ওজন অনুযায়ী ফাঁসির ব্যবস্থা করা হয়। এ জন্য ফাঁসির সময় কারো মাথাই আলাদা হয় না।

শহীদ বুদ্ধিজীবীকন্যা শারমীন রীমা হত্যা মামলার আসামি মুনির ফাঁসির আগে কি বলেছিলেন- প্রশ্ন করা হলে জল্লাদ শাহজাহান বলেন, মুনির ফাঁসির আগে বলেছিলেন ‘আমাকে একটা সিগারেট দেন আমি খাব।’

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page