April 24, 2026, 9:28 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন
এইমাত্রপাওয়াঃ

বরখাস্ত হচ্ছেন জামালপুরের সাংবাদিক নাদিম হত্যাকারী ইউপি চেয়ারম্যান বাবু : স্থানীয় সরকার মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি ও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পদ থেকে বরখাস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, একজন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন একটা দুষ্কৃতকারী দ্বারা আক্রান্ত হয়ে। তার পদবি চেয়ারম্যান হিসেবে বলা হয়েছে, তিনি চেয়ারম্যান হন বা যেই হোক না কেন অবিচার বা অন্যায় করলে সে শাস্তি পাবে। আমরা সেই ব্যবস্থা নেব। আমাদের পক্ষ থেকে যা করা দরকার, রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাই করব।

চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হবে কি না– জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই। আমরা প্রক্রিয়া শুরু করেছি। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

মো. তাজুল ইসলাম বলেন, যে পেশাধারী বা যে পদধারী হন না কেন, তিনি যদি অন্যায় করেন তাহলে রাষ্ট্রের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনাটি আমি ঘৃণা করি এবং সমবেদনা জানাই।

প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় ১০-১২ জন দুর্বৃত্ত গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করে। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। রাত দেড়টার দিকে তাকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page