August 8, 2026, 7:48 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর প্রস্তাব যৌক্তিক : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র ঈদুল আজহার ছুটি একদিন বাড়াতে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সুপারিশকে যৌক্তিক মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ছুটির বিষয়ে আজ সাংবাদিকদের আসাদুজ্জামান খান বলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। এটি প্রস্তাব, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

এর আগে গত মঙ্গলবার আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সভায় ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হয়। ঈদের ছুটি আগামী ২৭ জুন শুরু করার পক্ষেই এ কমিটি।

মন্ত্রিসভায় এ সুপারিশ অনুমোদন পেলে ঈদের ছুটি হবে আগামী ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হবে পাঁচদিন।

উল্লেখ্য, গত ঈদুল ফিতরেও একদিন ছুটি বাড়িয়েছিল সরকার।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page