August 4, 2026, 2:54 pm
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

কিছু রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে বিএনপি লাফালাফি শুরু করেছে : শেখ সেলিম

রবিবার (১৮ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে ধন্যবাদ জানিয়ে শেখ সেলিম বলেন বলেন, জয়শংকর বলেছেন কারও হস্তক্ষেপে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত হবে না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুয়াইটলি বলেছেন, তারা এখানে মধ্যস্থতা করতে আসেননি। তারা চান নির্বাচন সুষ্ঠু হোক। রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে, তা ঠিক করবে দেশের জনগণ।

শেখ সেলিম বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ায় বিএনপি লাফালাফি করছে। যুক্তরাষ্ট্র তো অনেক আগেই তারেক রহমানকে স্যাংশন দিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ পালিয়ে যায় না। এটা বিএনপির স্বভাব। বিএনপির অনেক নেতা বিদেশে পালিয়েছেন। তারেক রহমান বিদেশে পালিয়ে আছেন।

বিএনপি-জামায়াত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নস্যাৎ করতে ষড়যন্ত্র করছে দাবি করে শেখ সেলিম বলেন, কোনও সিচুয়েশন এলে খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে যান। আর বিএনপি বলে তাকে বিদেশ নিয়ে যেতে হবে। সাজাপ্রাপ্ত আসামি বিদেশ যেতে পারেন না।

আগামী অর্থবছরের বাজেটে টিআইএন থাকলেই দুই হাজার টাকা ট্যাক্স যে প্রস্তাব করা হয়েছে, তা বাদ দেওয়ার দাবি জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম।

শেখ সেলিম বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে রাজস্ব আদায় করা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। তার ওপর টিআইএন, দুই হাজার টাকা কর ধরা হয়েছে, এটা ঠিক না। এটা বাদ দিতে হবে। এ সময় তিনি অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, টিআইএন শুধু ট্যাক্সের কোনও ব্যাপার না। আজ বিভিন্ন সেবামূলক কাজে টিআইএন লাগে। একবার ওখানে ট্যাক্স দিলো, আবার কর দিতে হবে, এটা ঠিক না।

তিনি বলেন, আজ বিএনপি আবার ষড়যন্ত্র করছে নির্বাচন নিয়ে। বিশ্বের গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, আমাদেও দেশেও সেভাবে নির্বাচন হবে। বাংলাদেশে ভোট হবে সংবিধান অনুযায়ী এবং যথাসময়ে। আওয়ামী লীগ পালানোর চেষ্টা করে না। পালিয়েছে কে, ১/১১-এর সময় খালেদা জিয়া তারেক-কোকোকে নিয়ে পালানোর চেষ্টা করেছিল। তারেককে দিতে রাজি হয়নি, তখন যেতে পারেনি। ২০০৭-এ তারেক মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে লন্ডনে গিয়ে পালিয়ে আছে। কোকো পালিয়ে মালায়েশিয়ায় যায়, সেখানেই তিনি মারা যান। বিএনপি নেতা খোকা পালিয়ে আমেরিকায় গিয়ে সেখানে মারা যান। বিএনপি নেতা ফালু বিদেশে পালিয়ে আছেন, হারিছ চৌধুরী বিদেশে পালিয়ে সেখানে মারা যায়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান বিদেশে পালিয়ে আছেন। আরেক নেতা সালাহউদ্দিন সে আসামে পালিয়ে আছে। পালানোর ইচ্ছা তো তোমাদের, আওয়ামী লীগ কোনও দিন পালায় না। আওয়ামী লীগ এ দেশের মাটি আর মানুষের সংগঠন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page