August 8, 2026, 8:45 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বিভিন্ন সরকারি অফিসে ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪ পদ শূন্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিভিন্ন সরকারি অফিসে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার (১৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড.  শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের সব মন্ত্রণালয়/অধিদফতর ও মাঠ প্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে। প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, জনপ্রশাসনে অনুমোদিত পদ ১৪ লাখ ৯ লাখ ৬০৬টি। এর মধ্যে কর্মরত আছেন ১০ লাখ ৪৫ হাজার ৬৪০ জন।

সরকারি দফতরে শূন্য পদ পূরণ চলমান প্রক্রিয়া উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এ প্রক্রিয়া যথাযথভাবে চলমান রয়েছে। বর্তমানে শূন্য পদ পূরণের জন্য সব মন্ত্রাণালয়/বিভাগ/অধিদফতরেই নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। কর্মচারীদের নিয়মিত অবসর ও নতুন পদ সৃষ্টির জন্য সাধারণত পদ শূন্য হয়ে থাকে। বিশেষ কিছু ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কারণে তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হয় না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page