September 26, 2026, 10:20 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানের দাঙ্গায় ২০টি বিদেশি গোয়েন্দা সংস্থার ভূমিকা ছিল : আইআরজিসির গোয়েন্দা প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানে গত বছর বিদেশি মদদে ছড়িয়ে পড়া সহিংসতায় ২০টি বিদেশি গোয়েন্দা সংস্থা ‘কার্যকর ভূমিকা’ পালন করেছে বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

এই বাহিনীর গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ কাজেমি বলেন,  জো বাইডেন ক্ষমতায় আসার পর মার্কিন কর্তৃপক্ষ যখন উপলব্ধি করে যে, তাদের ইরান নীতি ব্যর্থ রয়েছে এবং তাদেরকে ট্রাম্পের শাসনামলের মতো তেহরানের ওপর কথিত ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করতে হবে তখনই ওই দাঙ্গা শুরু হয়।

কাজেমি বলেন, “বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর মার্কিনীরা এই কৌশলগত সিদ্ধান্তে উপনীত হয় যে, তারা বিভিন্ন ক্ষেত্রে ইরানের কাছে পরাজিত হয়েছে। আর ইরানের কাছে তাদের পরাজয়ের কারণ এদেশের সর্বোচ্চ নেতার দূরদর্শী নেতৃত্ব। ইরানে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে; কাজেই ইরানকে এর মূল্য দিতে হবে।”

আইআরজিসির গোয়েন্দা প্রধান বলেন, কাজেই তারা ইরানকে শাস্তি দেয়ার জন্য ট্রাম্প প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ বিকল্প ভার্সন তৈরি করার কাজে মনযোগ দেয়। আর এই কাজে আমেরিকার সঙ্গে যোগ দেয় আরো বেশ কিছু দেশ।

কাজেমি এক্ষেত্রে যেসব দেশের নাম উল্লেখ করেন সেগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফ্রান্স, জার্মানি, কানাডা ও বাহরাইন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page