August 4, 2026, 4:47 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস
এইমাত্রপাওয়াঃ

ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর নতুন প্রধান হলেন রবি সিনহা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (র) নতুন প্রধান রবি সিনহা। তিনি বর্তমান সামন্ত কুমার গোয়েলের স্থলাভিষিক্ত হচ্ছেন। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি সোমবার পরবর্তী ‘র’ প্রধান হিসাবে মনোনীত করেছে।

১৯৮৪ ব্যাচের আইপিএস অফিসার সামন্ত আগামী ৩০ জুন ‘র’-এর প্রধান হিসাবে চার বছরের কার্যকাল শেষ করে অবসর নেবেন। ওই দিনই দায়িত্ব নেবেন ছত্তিশগড় ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার রবি।

আগামী দুই বছর ওই পদে বহাল থাকবেন তিনি। বর্তমানে রবি ক্যাবিনেট সচিবালয়ের বিশেষ সচিব পদে কর্মরত।

গত দু’দশক ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কর্মরত রবি অতীতে ‘র’-এর অপারেশনাল উইংয়ের প্রধান ছিলেন। ভারতের জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চল এমনকি, বিদেশেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। পাকিস্তানসহ প্রতিবেশী দেশ সম্পর্কে ‘বিশেষজ্ঞ’ হিসাবেও তার পরিচিতি রয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের জুনে সামস্তকে দুই বছরের জন্য ‘র’ প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছিল। পরে তার মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। সূত্র : আনন্দবাজার

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page