October 7, 2026, 6:48 am
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

মালখোর বটে ; ১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার শেষ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ড্রেসিংরুমে বিয়ার পান করে সমালোচনার মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রো ঘরোয়া রাগবি লিগের চ্যাম্পিয়ন দলের সদস্যদের সঙ্গে তিনি শিরোপা জয়ের উদ্‌যাপনে অংশ নিয়েছিলেন।

গত শনিবার দেশটির রাজধানী প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচটি হয়। ম্যাচে লা রোশেলকে হারিয়ে শিরোপা জয় করে টুলুস। ম্যাচটি ভিআইপি গ্যালারিতে বসে মাক্রো উপভোগ করেন।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল টুলুসের ড্রেসিংরুমে হাজির হন মাক্রো । ড্রেসিংরুমে টুলুস রাগবি দলের সদস্যদের সঙ্গে শিরোপা জয়ের উদ্‌যাপনে অংশ নেন মাখোঁ।

ড্রেসিংরুমের এই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের টেলিভিশনেও তা প্রচারিত হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মাক্রোর হাতে বিয়ারের একটি বোতল। বোতলটি তুলে ধরে তিনি চিয়ার্স করেন। তারপর একবারে ঢগঢগ করে পান করে পুরো বোতল শেষ করে দেন তিনি।

৪৫ বছর বয়সী মাক্রো মাত্র ১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার শেষ করেন। তিনি যখন বিয়ার পান করছিলেন, তখন টুলুস রাগবি দলের সদস্যদের উচ্ছ্বাস-উল্লাস প্রকাশ করতে দেখা যায়।

মাক্রো একজন ক্রীড়া অনুরাগী হিসেবে পরিচিত। ফরাসি ক্রীড়া দলের ড্রেসিংরুমে যাওয়াটা তাঁর জন্য নতুন কিছু নয়। তবে এভাবে বিয়ার পান করায় তাঁর সমালোচনা হচ্ছে।

দেশটির গ্রিনস পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) স্যান্ডরিন রুশো টুইট করে বলেছেন, রাজনৈতিক নেতৃত্বে থাকা বিষাক্ত পৌরুষের উদাহরণ এই চিত্র।

জবাবে দেশটির ক্ষমতাসীন দলের এমপি জ্যঁ-রেনে ক্যাজেনিউভ বলেন, একজন প্রেসিডেন্ট ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে অংশ নিচ্ছেন, তাঁদের ঐতিহ্যে অংশ নিচ্ছেন, এটা এর বেশি কিছু নয়।

ফরাসি দাতব্য সংস্থা অ্যাসোসিয়েশন অ্যাডিকশনস ফ্রান্সের বার্নার্ড বাসেট গতকাল সোমবার একটি গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যগত আচরণের উদাহরণ স্থাপনের ক্ষেত্রে একজন রোল মডেল হিসেবে প্রেসিডেন্টের একটি দায়দায়িত্ব রয়েছে। সূত্র: এএফপি



Our Like Page