July 28, 2026, 12:14 pm
শিরোনামঃ
গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : স্থানীয় সরকারমন্ত্রী ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ; বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের পদে থাকাকালীন রাষ্ট্রপতির কৃতকর্মের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুযোগ নেই : তথ্য উপদেষ্টা পাবনায় গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনির অভিযোগ কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক ঝিনাইদহের মহেশপুরে ১২৮ বোতল ভারতীয় অবৈধ কাশির সিরাপসহ দুই মাদক কারবারি আটক ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন অ্যান্ড জনসন হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো : ট্রাম্প সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ দিলেন ইরাকি প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাওড়ের পানিতে ডুবে যাওয়ার ১০ ঘন্টা পর মহেশপুরের কলেজছাত্রের মৃতদেহ উদ্বার

স্টাফ রিপোর্টার : কলেজে যাওয়ার আগে বাড়ীর পাশের বলুহর বাওড়ের গোসল করতে যায় আসিফ (১৭)। কিন্তু গোসল করতে গিয়ে বাওড়ের পানিতে ডুবে যায় সে। চলে র্দীঘ সময় ধরে খোজা খুজি। কোন সন্ধ্যান না পেয়ে খবর দেওয়া হয় ডুবুরী দলকে। র্দীঘ ১০ ঘন্টা পর ডুবুরীরা বলুহর বাওড়ের তলদেশ থেকে উদ্ধার করে আনেন কলেজ পড়–য়া ছাত্র আসিফের মৃত দেহ।

মৃত আসিফ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের ফল ব্যবসায়ী আলতাফ হোসেনের ছেলে ও খালিশপুরের শহীদ বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজের ছাত্র।

প্রতিবেশীরা জানান, ২০ জুন মঙ্গলবার সকালে বজরাপুর গ্রামের ফল ব্যবসায়ী আলতাফ হোসেনের ছেলে আসিফ বাড়ীর পাশের বলুহড় বাওড়ে যায় গোসল করতে। এর পর থেকে তার আর খুজে পাওয়া যাচ্ছিলনা। পরে দুপুরে খবর দেওয়া হয় খুলনার ডুবুরী দলকে। ডুবুরী দল বিকালে এসে উদ্ধার কাজ শুরু করেন। সন্ধ্যায় দিকে ডুবুরীরা বলুহর বাওড়ের তলদেশ থেকে উদ্ধার করে আনেন কলেজছাত্র আসিফের মৃতদেহ।

এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান জানান, বাওড়ের পানিতে ডুবে যাওয়ার প্রায় ১০ ঘন্টা পর কলেজছাত্রের মৃতদেহটি ডুবুরী দলের টিম লিডার সাইদুল ইসলামের নেতৃত্বে উদ্ধার করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page