November 27, 2026, 4:09 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়ায় হামলা হলে কঠোর ব্যবস্থার হুমকি দিল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স এবং যুক্তরাজ্যের দেওয়া স্টর্ম শেডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ক্রিমিয়া উপদ্বীপে হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া।

২০১৪ সালে বিনা রক্তপাতে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এরপর সেখানে নিজেদের শক্তিশালী দুর্গ গড়ে তোলে মস্কো।

তবে গত বছর রুশ বাহিনীর পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন ক্রিমিয়া লক্ষ্য করে বিচ্ছিন্ন হামলা চালিয়েছে। এছাড়া উপদ্বীপটি পুনর্দখলের হুমকি দিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু মঙ্গলবার (২০ জুন) দাবি করেছেন, ইউক্রেনীয় সেনারা এখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করছে। যদি সত্যিই হামলা করা হয় তাহলে কিয়েভের ‘সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রে’ সরাসরি হামলা চালাবেন তারা।

এ ব্যাপারে সোইগু বলেছেন, ‘আমাদের বিশেষ সামরিক অভিযানের অঞ্চলের বাইরে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহারের অর্থ হবে— যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পুরোপুরিভাবে যুদ্ধে জড়িত হয়েছে— এ ধরনের হামলা হলে কিয়েভে অবস্থিত ইউক্রেনের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রে তাৎক্ষণিক হামলা চালানো হবে।’

সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র বলতে ইউক্রেনের প্রেসিডেন্টের প্রশাসনিক ভবন ও গোয়েন্দা সংস্থার অবকাঠামোর কথা বুঝিয়েছে রাশিয়া।

অবশ্য এর আগেও এই একই হুমকি দিয়েছিল মস্কো। কিন্তু এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি তারা। এবার রাশিয়া এমন সময় নতুন করে আবারও এ হুমকি দিল যখন ইউক্রেনীয় সেনারা, রুশ সেনাদের বিরুদ্ধে বিভিন্ন দিকে পাল্টা আক্রমণ চালাচ্ছে। সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page