April 23, 2026, 3:37 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসকদের’ সঙ্গে তুলনা করলেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসকদের’ সাথে তুলনা করেছেন।

মঙ্গলবার সাংবাদিকদের উপস্থিতিতে ডেমোক্র্যাটিক দলের দাতাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এমন মন্তব্য করেন। খবর এএফপি’র।

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে তহবিল সংগ্রহ প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের আকাশসীমা দিয়ে উড়ে যাওয়া চীনের একটি বেলুন আমেরিকার সামরিক বিমান ব্যবহার করে ভূপাতিত করার ঘটনায় শি ক্ষুব্ধ হন। বেলুনটি গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা হচ্ছিল।

বাইডেন বলেন, ‘গুলি করে ভূপাতিত করা বেলুনটিতে গুপ্তচর সরঞ্জাম থাকায় শি জিনপিং খুব বিরক্ত হন। কারণ, তিনি জানতেন না যে এসব সেখানে ছিল।’

তিনি আরও বলেন, এ ব্যাপারে ‘আমি নিশ্চিত যে এটি ছিল স্বৈরশাসকদের জন্য অনেক বিব্রতকর।’

বাইডেনের এমন মন্তব্যে বেইজিংয়ের পক্ষ থেকে জোরালো আপত্তি তোলার সম্ভাবনা রয়েছে।

এদিকে বিশ্বের ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে মাত্র কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফর করেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page