October 11, 2026, 4:38 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় পুলিশ কর্মকর্তাসহ ২ জনের যাবজ্জীবন  কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর মাদক মামলায় পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন প্রামানিক ও তার সহযোগী মানিক দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়া একই মামলার আরও একটি ধারায় তাদেরকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ মামলার আরেক আসামি মাসুদ রানা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস প্রদান করা হয়েছে

বুধবার (২১ জুন) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হেলাল উদ্দিনের বাড়ি নওগাঁ জেলায়। সেই সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। সুইপার মানিক দাস ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার মন্ডলাদাম গ্রামের বাদল দাসের ছেলে।

মানিক দাস বর্তমানে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ জুন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরডাঙ্গী কবরস্থান থেকে মাদকবিক্রেতা আকিমুল ও তার স্ত্রীকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ তারা জানান, পীরগঞ্জ থানা পুলিশের এসআই হেলাল উদ্দিন তাদের ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সাপ্লাই করেন। সেদিন থেকেই হেলালের ওপর নজরদারি শুরু করে ডিবির সদস্যরা। পরে ঠাকুরগাঁও ডিবির একটি দল অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবা, ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ হেলাল ও তার সহযোগী সুইপার মানিককে আটক করে।

পরে এ ঘটনায় ডিবির পরিদর্শক রূপ কুমার সরকার বাদী হয়ে আটক হেলাল ও মানিকের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page