August 4, 2026, 5:54 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

অপরাধীরাই মানবাধিকারের বিরাট প্রবক্তা হয়ে গেছে : প্রধানমন্ত্রী 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অপরাধীরাই মানবাধিকারের বিরাট প্রবক্তা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, যারা এ দেশে অপরাধ করেছে, দেশ ছেড়ে পালিয়েছে, তারা বিদেশে গিয়ে মানবাধিকারের বিরাট প্রবক্তা হয়ে গেছে।

বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। যার যার ধর্ম পালন করবে, সেই নীতিতে বিশ্বাস করে। ২০০১ এর পরে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার, বীভৎস ঘটনা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান বা মুসলমান কেউ রেহাই পায়নি। এক একটা পাড়া পর্যন্ত তারা (বিএনপি) জ্বালিয়ে দিয়েছে, মানুষকে হত্যা করেছে। মন্দির ভেঙেছে, মসজিদ ভেঙেছে, কী না করেছে তারা। বিএনপি-জামায়াত এ ধরনের ধ্বংসাত্মক কাজ করেছে। হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে।

সরকারপ্রধান বলেন, বর্তমানে বিভিন্ন ধর্মের প্রধানরা বিবৃতি দিয়ে বলছেন, তারা ভালো আছেন। আমাদের কাউকে বলতে হয়নি, তারা নিজেরাই বলেছেন, চিঠি লেখাটি ভুয়া, মিথ্যা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই চলছে সবাই।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ আমরাই করে দিয়েছি। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নানা ধরনের অপপ্রচার করছে। দেশের মানুষকে সচেতন হতে হবে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যেভাবে প্রতিবাদ করেছে। বলেছে যে, এটা সম্পূর্ণ ভুল তথ্য। একইভাবে সকলকে সোচ্চার হতে হবে। নির্বাচন যত কাছে আসবে এ ধরনের অপপ্রচার তারা চালাবে। আমি দেশবাসীকে বলব এ ধরনের অপপ্রচারে কান দেবেন না, বিব্রত হবেন না।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page