June 15, 2026, 6:10 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান করলো তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীরা জিপিএ-৫ এর পেছনে না ছুটে সৃজনশীল হোক : শিক্ষামন্ত্রী ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরের কাছে তুরমুস আয়া গ্রামে ইহুদিবাদী ইসরাইলের ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তিন ফিলিস্তিনিকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে ইহুদিবাদী সেনারা গতকাল (বুধবার) ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইসরাইল দাবি করেছে ওই গাড়িতে সন্ত্রাসীরা ছিল।

জেনিন শহরের ডেপুটি গভর্নর আবু আল-রওব বলেন, ক্ষেপণাস্ত্র হামলার পর বিধ্বস্ত গাড়ি থেকে চূর্ণ-বিচ্ছন্ন তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, ক্ষেপণাস্ত্র দিয়ে ওই গাড়িতে হামলা চালানো হয়। এ নিয়ে চলতি সপ্তাহে এক ডজনের বেশি ফিলিস্তিনি শহীদ হলেন। এসব হত্যাকাণ্ডে ইহুদিবাদী সেনারা যেমন অংশ নিয়েছে, তেমনি অংশ নিয়েছে অবৈধ বসতি স্থাপনকারী সশস্ত্র ইহুদিরা।

গতকাল তুরমুস আয়া গ্রামে অবৈধ বসতি স্থাপনকারী শত শত ইহুদি ব্যাপকভাবে হামলা চালায় এবং এতে এক ফিলিস্তিনি শহীদ হন। স্থানীয় ফিলিস্তিনিরা জানিয়েছেন হামলায় দুইশ থেকে তিনশ ইহুদি বসতি স্থাপনকারী অংশ নেয়। সশস্ত্র ইহুদিদের হামলার সময় ইসরাইলি পুলিশ এবং সেনারাও ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট এবং টিয়ার গ্যাস ছোঁড়ে।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page