October 7, 2026, 4:46 am
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

মার্কিন কংগ্রেসে মোদির ভাষণ বয়কটের ঘোষণা দিলেন দুিই ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক দলের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্তেজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার মোদি আমেরিকা সফরে নিউইয়র্ক শহরে পৌঁছান এবং এ সফরে তিনি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন বলে কথা রয়েছে। কিন্তু এরইমধ্যে ডেমোক্র্যাটিক দলের প্রতিনিধি পরিষদ সদস্য রাশিদা তালিব এবং ইলহান ওমর নরেন্দ্র মোদীর ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছেন। মূলত তাদের সাথে যুক্ত হলেন নিউইয়র্ক থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদ সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্তে

ভাষণ বয়কট করার ঘোষণায় প্রতিনিধি পরিষদ সদস্যরা বলেছেন, নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। পাশাপাশি তিনি বাক-স্বাধীনতা খর্ব করেছেন এবং সাংবাদিকদের কর্ম তৎপরতা সংকুচিত করেছেন। এছাড়া, ধর্মীয় স্বাধীনতা নস্যাৎ করার রেকর্ডও মোদি সরকারের রয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

ওকাসিও কর্তেজ বলেন, “কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেয়া যেকোনো আমন্ত্রিত অতিথির জন্য সর্বোচ্চ সম্মানের বিষয়। কিন্তু এমন কোনো ব্যক্তির জন্য আমরা এই সম্মান দেখাতে পারি না যার বিরুদ্ধে গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে বিশেষ করে ধারাবাহিকভাবে ধর্মীয় সংখ্যালঘু এবং নিম্ন বর্ণের সম্প্রদায়গুলোর ওপর নির্যাতন চালানোর রেকর্ড প্রকাশ করেছে পররাষ্ট্র দপ্তর।

 

 



Our Like Page