October 1, 2026, 4:24 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে জাল নোটসহ দু’জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর মুগদা এলাকা থেকে জাল টাকাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন, এ চক্রের মূলহোতা মোঃ স্বপন মিয়া (৩২) ও তার প্রধান সহযোগী মোঃ সামিউল ইসলাম (২৬)।

র‌্যাব-১০ এর এর সহকারি পরিচালক ও মিডিয়া অফিসার (এএসপি) এনায়েত কবির সোয়েব বাসসকে এসব তথ্য জানান।
এনায়েত কবির সোয়েব জানান,  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল বুধবার রাজধানীর মুগদা থানার  দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তিনি জানান,  তাদের কাছ থেকে ১ হাজার টাকা সমমূল্যের ২৯৮টি ও ২শ’ টাকা সমমূল্যের ২শ’টি জাল নোট এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ জাল নোট প্রস্তুত ও সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন গরুর হাটসহ অন্যান্য বাজারে সরবরাহ করার উদ্দেশ্যে এই জাল টাকা প্রস্তুত করেছিলেন।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, এদের মধ্যে স্বপন মিয়া চলতি বছরে দুই মাসের ব্যবধানে একই অপরাধে পর পর দু’বার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন এবং জমিনে মুক্তি পেয়ে তিনি আবারও একই কাজে যুক্ত হন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। সূত্র: বাসস

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page