October 1, 2026, 4:24 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

তিন দফায় মোসাদের সঙ্গে নুরের বৈঠক হয়েছে : ফিলিস্তিন রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের স‌ঙ্গে গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নুর কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক করেছেন বলে দা‌বি করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

বৃহস্প‌তিবার (২২ জুন) ঢাকার ফিলিস্তিন দূতাবাসে সাংবা‌দিকদের এক প্রশ্নের জবাবে মোসাদের সঙ্গে নুরের বৈঠক নি‌য়ে এ দা‌বি করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত জানান, নুরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের। আমাদের গোয়েন্দা সংস্থা থে‌কে আমরা বৈঠ‌কের ছ‌বি পে‌য়ে‌ছি। কাতার বিশ্বকাপের সময় (২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠেয়) বিষয়‌টি আমাদের নজরে আসে।

রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেন, মোসাদের সঙ্গে তার (নুর) বৈঠকের বিষয়ে তি‌নি য‌দি অস্বীকার করে থাকেন, তা ফিলিস্তিনের জন্য ভালো। ত‌বে বিষয়‌টি সত্য হ‌লে এ‌টি বাংলা‌দে‌শের নিরাপত্তার জন্য হুম‌কি।

রাষ্ট্রদূত বলেন, ইসরাইল থেকে টাকা নেওয়া মানুষ কখনো নেতা হতে পারে না। এ ধরনের নেতা দে‌শের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না।

রোহিঙ্গাদের জন্য ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির খাদ্য সহায়তা অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার ফিলিস্তিন দূতাবা‌স।

এ সময় রো‌হিঙ্গা‌দের খাদ্য সংকট রয়েছে জা‌নিয়ে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গারা এখন খাদ্য সংকটে রয়েছে। ওআইসি চার হাজার রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দেবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page