November 27, 2026, 4:24 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

আটলান্টিক মহাসাগরে নৌকা ডুবে ৩০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্পেনের স্বায়ত্তশাসিত ক্যানারি দ্বীপপুঞ্জে একটি নৌকা ডুবে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। নৌকাটি আটলান্টিক সাগরে ডুবে গেছে বলে জানিয়েছে দুটি দাতব্য সংস্থা। বৃহস্পতিবার (২২ জুন) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বুধবার গ্রান ক্যানারিয়ার ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব সমুদ্রে নৌকাটি ডুবে যায়। শরণার্থীদের ওপর নজর রাখে এমন দুইটি দাতব্য ‘ওয়ার্কিং বর্ডারস’ এবং ‘অ্যালার্ম ফোন’ ওই নৌকায় প্রায় ৬০ জন আরোহী ছিল বলে জানিয়েছে। স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, আটলান্টিক সাগর থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করা গেছে। নৌকাতে কতজন আরোহী ছিলেন এ বিষয়ে তথ্য দিতে পারেনি সংশ্লিষ্টরা।

গত সপ্তাহে গ্রিসের উপকূলে একটি নৌকাডুবে শতাধিক শরণার্থী প্রাণ হারান। এ ঘটনার শোক না কাটিয়ে উঠতেই ফের এমন ঘটনা। এ নিয়ে ইউরোপীয় দেশগুলো অভিবাসন ইস্যুতে আবারও প্রশ্নের মুখে।

উন্নত জীবনের আশায় সাগর পথে অবৈধভাবে ঝুঁকি নিয়ে আফ্রিকার পাশাপাশি এশিয়ার অঞ্চলের মানুষ ইউরোপে প্রবেশের চেষ্টা চালাতে গিয়ে প্রাণহানি ঘটছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page