October 11, 2026, 1:07 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বরগুনায় ইংরেজ আমলের ম্যাগনেট পিলারসহ একজন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরগুনায় ইংরেজ আমলের ম্যাগনেট পিলারসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেল ৫টার দিকে আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তির নাম আব্দুল মজিদ গাজী (৬৫)। তিনি আমতলী উপজেলার সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ এলাকার বাসিন্দা মৃত মোমেন গাজীর ছেলে।

জেলা ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই বশির আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি পিলারসহ আব্দুল মজিদকে আটক করা হয়।

পিলারটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি ও ২৪ ইঞ্চি গোলাকার। ওজন ২১ কেজি ২০০ গ্রাম। পিলারের ওপরে খোদাই করে ইংরেজিতে লেখা ‘বিআরএস’। নিচের অংশে পিতলের ওপর তিনটি ছিদ্র ও ইংরেজিতে বড় অক্ষরে ‘ইস্ট ইন্ডিয়া কো. ১৮১৮’ লেখা।

বরগুনা ডিবির ওসি শহিদুল ইসলাম খান বলেন, আটক ব্যক্তিকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page