September 27, 2026, 2:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিদ্রোহ করেছে ওয়াগনার গ্রুপ ; পুতিনকে ক্ষমতাচ্যুত করার হুমকি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম তুরুপের তাস ওয়াগনার গ্রুপ বিদ্রোহ করেছে। ইউক্রেনীয় বাহিনীর বিপক্ষে লড়াইয়ের পরিবর্তে এখন উল্টো রুশ বাহিনীর জন্যই বড় হুমকি হয়ে উঠেছে তারা। ভাড়াটে যোদ্ধাদের গ্রুপটির প্রধান ইভজেনি প্রিগোজিন হুমকি দিয়েছেন, রুশ নেতৃত্বকে তারা ক্ষমতাচ্যুত করে ছাড়বেন এবং এই পথে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের ধ্বংস করে দেওয়া হবে।

প্রিগোজিনের সঙ্গে কয়েক মাস ধরেই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বন্দ্ব চলছে। শুক্রবার (২৩ জুন) তিনি অভিযোগ করেছেন, তার বাহিনীর ওপর মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো এবং এর কঠিন প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াগনার প্রধান।

এক অডিওবার্তায় প্রিগোজিন বলেছেন, রুশ নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে প্রয়োজনীয় সব কিছু করবেন তারা। আর এই পথে যা কিছু বাধা হয়ে দাঁড়াবে সেগুলো ধ্বংস করে দেওয়া হবে।

ওয়াগনার গ্রুপের এই হুমকির পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার এবং সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

প্রিগোজিন দাবি করেছেন, তার বাহিনী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে প্রবেশ করেছে। তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

তার এই হুমকির পর রোস্তভের সব বাসিন্দাকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। মস্কোর দক্ষিণে লিপেটস্ক অঞ্চলের গভর্নর ইগর আর্টামনভ বলেছেন, অঞ্চলটিতে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি সবাইকে শান্ত থাকতে বলছি।

সশস্ত্র বিদ্রোহের জন্য প্রিগোজিনের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস। ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির বাহিনীকে প্রিগোজিনের আদেশ উপেক্ষা করে তাকে গ্রেফতার করার আহ্বান জানিয়েছে মস্কো।

ওয়াগনারের ‘সশস্ত্র বিদ্রোহের প্রচেষ্টা’ মোকাবিলায় গৃহীত পদক্ষেপের বিষয়ে নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে সার্বক্ষণিক আপডেট রাখছেন প্রেসিডেন্ট পুতিন। ১৬ মাস আগে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে সম্ভবত এটিই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

যদিও ওয়াগনার গ্রুপের যোদ্ধারা তাদের কমান্ডারের হুমকি কার্যকর করতে কোনো পদক্ষেপ নিয়েছে, এমন চিহ্ন এখনো দেখা যায়নি। তবে একটি রুশ হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি করেছেন প্রিগোজিন। সূত্র: এনডিটিভি, আল-জাজিরা

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page