August 4, 2026, 8:05 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের প্রচারণায় নামছেন মমতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ময়দানে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। আগামী সোমবার (২৬ জুন) থেকে নির্বাচনী প্রচারণায় ঝড় তুলবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার প্রচারণা অভিযান শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকে।

জানা গেছে, বিশেষ কোনো ব্যস্ততা না থাকলে সোমবার কোচবিহার যাচ্ছেন মমতা। সেখানে ১ নং ব্লকে পঞ্চায়েত নির্বাচনের জনসভা করবেন। স্থানীয় প্রাণনাথ হাইস্কুলের মাঠে জনসভার আয়োজন করা হয়েছে।

এরই মধ্যে তৃণমূলের দলীয় পর্যায়ে প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। শুক্রবার রাতে কোচবিহার জেলার নেতৃত্বকে জানানো হয়েছে তৃণমূল সুপ্রিমোর সফরের কথা।

এ প্রসঙ্গে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী আসবেন শুনেছি। সোমবার তার জনসভা হতে পারে। আমরা সেই প্রস্তুতি নিতে শুরু করেছি।

কোচবিহার ছাড়াও জলপাইগুড়ি, মালদা, আসানসোলসহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় জনসভা করার কথা তৃণমূল সুপ্রিমোর। মমতা ছাড়াও তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু সভা করার কথা রয়েছে।

আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক ব্লকে ব্লকে গিয়ে নেতারা কীভাবে প্রচারণা চালাবেন সে বিষয়ে বিশেষ বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী।

এবারে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রচারে প্রধান হাতিয়ার হিসেবে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের কথা তুলে ধরা হবে। একই সঙ্গে, কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনাকে বিশেষ ঢাল হিসেবে ব্যবহার করতে পারে তৃণমূল। ১০০ দিনের কাজ থেকে বিভিন্ন গ্ৰামীণ প্রকল্পের টাকা না দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াতে পারেন মমতা ব্যানার্জী।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page