September 27, 2026, 2:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর প্রধান মস্কোর শীর্ষস্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ‘সশস্ত্র বিদ্রোহ’ ঘোষণা করার আহ্বান জানানোর পর হোয়াইট হাউস রাশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই বিষয় অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাডাম হজ বলেছেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং মিত্র ও অংশীদারদের সঙ্গে এই অগ্রগতির বিষয়ে আলোচনা করব।’

এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-ডনে ট্যাংক, সাঁজোয়া যুদ্ধযান ও অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়ে অবরোধ করতে দেখা গেছে দেশটির বেসরকারি সামরিক সংস্থা ওয়াগনার গ্রুপের সেনাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে।

রুশ সংবাদমাধ্যম আরটি বলছে, শনিবার (২৪ জুন) সকালে প্রকাশিত একটি ক্লিপে দেখা গেছে, বেশ কয়েকজন সৈন্যের সঙ্গে একটি চৌরাস্তায় দুটি ট্যাংক দাঁড়িয়ে আছে। দূর থেকে একটি সামরিক ট্রাক ও সাঁজোয়া যুদ্ধযান দেখা যায়। ভিডিওটি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলার সদর দপ্তরের কাছে ধারণ করা হয়েছে।

আরেকটি ভিডিওতে রাস্তায় একটি রুশ যুদ্ধ ট্যাংক, বেশ কয়েকটি সাঁজোয়া যুদ্ধযান, জ্বালানি ও সামরিক সরঞ্জাম বোঝাই পিকআপ দেখা গেছে।

রোস্তভ-অন-ডন শহরের আরও বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সামরিক ইউনিফর্ম পরা সশস্ত্র ব্যক্তিরা রাস্তায় টহল দিচ্ছে এবং একটি পিকআপ ট্রাক রাস্তা অবরোধ করছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাদের পথে কেউ বাধা দিলে তার বাহিনী তাদের ধ্বংস করবেন। তারা মস্কোর দিকে অগ্রসর হচ্ছেন।

এর আগে শুক্রবার (২৪ জুন) ওয়াগনার প্রধান প্রিগোজিন ঘোষণা করেন, তার ২৫ হাজার সদস্যের শক্তিশালী বাহিনী রোস্তোভ-অন-ডন শহরের দিকে অগ্রসর হচ্ছে। তারা বিনা বাধায় সেখানে যেতে পেরেছেন।

প্রসঙ্গত, ওয়াগনার প্রধান প্রিগোজিন তার লোকদের উপর রুশ সৈন্যদের মিসাইল হামলার অভিযোগ তোলেন। তিনি ক্ষুব্ধ হয়ে মস্কোতে সামরিক পদযাত্রার ঘোষণা দেন। তাদের ওপর হামলা চালানো ‘দুষ্টু প্রতিরক্ষা প্রধানদের’ বিরুদ্ধে লড়াই করার জন্য মস্কোতে পদযাত্রা করতে চান বলে উল্লেখ করেন তিনি।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মিসাইল হামলার কথা অস্বীকার করেছে। সেইসঙ্গে ওয়াগনার প্রধানকে সবরকম ‘অবৈধ কার্যক্রম’ বন্ধের আহ্বান জানায়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page