September 27, 2026, 2:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মস্কোর মেয়র বলেছেন, রাশিয়ার রাজধানীতে ‘সন্ত্রাস দমনে’ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা কর্মী সরবরাহ সংশ্লিষ্ট ভাড়াটে গ্রুপ ওয়াগনার প্রধান দেশের সামরিক নেতৃত্বের পতন ঘটানোর প্রতিশ্রুতি ব্যক্ত করার পর এমন ব্যবস্থা গ্রহণ করা হয়। শনিবার (২৪ জুন) তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রোস্তমভ ও লিপেটস্ক অঞ্চল কর্তৃপক্ষ বলেছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন বলেছিলেন, তার ইউনিট রোস্তভের দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছে। তাদের এই ইউনিট ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলায় নেতৃত্ব দিয়েছিল।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেছেন,‘ মস্কোর হাতে আসা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষে সন্ত্রাস বিরোধী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

এদিকে লিপেটস্ক গভর্নর ইগর আর্টামোনোভ বলেছেন, এই বিষয়ে তিনি এফএসবি সিকিউরিটি সার্ভিসের সদস্যদের সাথে বৈঠক করেছেন।

ওয়াগনার গ্রুপের ‘সশস্ত্র বিদ্রোহের ডাক দেওয়ার ব্যাপারে এফএসবি তদন্ত শুরু করে।

প্রিগোঝিন তার বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় মস্কোকে অভিযুক্ত করেছে এবং এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। বিগত কয়েক মাস ধরে তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page