August 4, 2026, 8:09 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

ওয়াগনার সেনাদের অনেকে আত্মসমর্পণ করেছে : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আকস্মিকভাবে বিদ্রোহ শুরু করে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ। বাহিনীটির প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের নেতৃত্বে ইউক্রেন থেকে ওয়াগনারের প্রায় ২৫ হাজার সেনা শনিবার (২৪ জুন) রোস্তোভ প্রদেশে প্রবেশ করেন।

প্রিগোজিন হুমকি দেন, এসব সেনাদের নিয়ে রাজধানী মস্কোতে যাবেন তিনি এবং বর্তমান সামরিক নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করবেন।

তবে এরমধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, বিদ্রোহে অংশ নেওয়া ওয়াগনারের অনেক সেনা আত্মসমর্পণ করেছে এবং তাদের নিজস্ব ঘাঁটিতে ফিরে যেতে সহায়তা চেয়েছে। এছাড়া যারা এখনো আত্মসমর্পণ করেনি তাদের দ্রুত আত্মসমর্পণ করার আহ্বান জানানো হয়েছে।

এ ব্যাপারে বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘প্রতারণা করে আপনাদের (সেনাদের) প্রিগোজিনের অপরাধমূলক ঝুঁকিপূর্ণ কাজ ও বিদ্রোহে যোগ দেওয়ানো হয়েছে।’

‘বিভিন্ন স্কোয়াডে আপনাদের অনেক সহযোগী ইতোমধ্যেই ভুল বুঝতে পেরেছেন এবং তাদের নিজস্ব ঘাঁটিতে ফিরে যেতে সহায়তা চেয়েছেন।’

‘যেসব কমান্ডার ও সেনারা এ ধরনের সহায়তা চেয়েছে, আমাদের পক্ষ থেকে ইতোমধ্যে সেটি দেওয়া হয়েছে।’

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, বিদ্রোহ ত্যাগকারী প্রত্যেকের নিরাপত্তার নিশ্চয়তা দেবে তারা।

সংবাদমাধ্যম রোশিয়া টিভিতে দেখানো হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে ফিরে যাচ্ছেন ওয়াগনার সেনারা।

তবে রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন দাবি করা হলেও ওয়াগনার জানিয়েছে, তারা রোস্তোভ প্রদেশের সেনা সদর দপ্তর, বিমান ঘাঁটি এবং ভোরেনজের সামরিক অবকাঠামোর নিয়ন্ত্রণ নিয়েছে। সূত্র: সিএনএন

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page