April 22, 2026, 5:28 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ওয়াগনার বিদ্রোহ ; ফোনালাপে পুতিনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করলেন এরদোগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ‘পূর্ণ সমর্থন’ ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। রাশিয়ার বেসরকারি সামরিক গ্রুপ ওয়াগনার মস্কোর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করার পর এরদোগান পুতিনের প্রতি ওই সমর্থন জানান।

শনিবার বিষয়টি নিয়ে কথা বলতে পুতিনকে ফোন করেন এরদোগান। তার আগে শুক্রবার রাতে ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোঝিন বিদ্রোহ ঘোষণা করেছিলেন।

ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, শুক্রবারের টেলিফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশে সশস্ত্র বিদ্রোহের ফলে সৃষ্ট পরিস্থিতি এরদোগানের সামনে তুল ধরেন। এ সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোগান পুতিনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন। এরদোগান বলেন, পুতিন বিদ্রোহ নিয়ন্ত্রণে আনার জন্য যেসব পদক্ষেপ নিচ্ছেন তার প্রতিও আঙ্কারার সমর্থন রয়েছে।

এদিকে আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোগানের দপ্তর ওই ফোনালাপ নিশ্চিত করে বলেছে, পরিস্থিতির ‘শান্তিপূর্ণ সমাধানে’ যেকোনো ধরনের সাহায্য করতে তুরস্ক প্রস্তুত রয়েছে।তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহের অবসান হয়েছে। ওয়াগনার প্রধান প্রিগোঝিন তার বাহিনীর সদস্যদের ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে নিজে বেলারুশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page