September 27, 2026, 3:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ওয়াগনার বিদ্রোহ ‘রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়’ : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ায় ওয়াগনার গ্রুপের বিদ্রোহ এবং এর পরবর্তী পরিস্থিতি সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছে ইরান। তেহরান বলেছে, রাশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী সম্পূর্ণ দেশটির অভ্যন্তরীণ বিষয় এবং এ ব্যাপারে ইরান রাশিয়ার নিজস্ব আইনের শাসনে বিশ্বাসী।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, রাশিয়ার আইন অনুযায়ী বিষয়টির সমাধান হবে এবং রক্তপাত ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তেহরান আশা করছে।

ওয়াগনার রাশিয়ার একটি আধাসামরিক বাহিনী যা ইউক্রেনে রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধ করছে। গত শুক্রবার ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন টেলিগ্রামে প্রকাশ করা এক অডিও বার্তায় রুশ সেনা কমান্ডারদের বিরুদ্ধে বিদ্রোহ করার ঘোষণা দেন। তিনি দাবি করেন, রুশ সেনাবাহিনী ইউক্রেনে মোতায়েন তার বাহিনীর উপর রকেট হামলা চালিয়েছে এবং এতে বহু মানুষ হতাহত হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে শনিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন। সেখানে তিনি বলেন, সশস্ত্র যে বিদ্রোহ করা হয়েছে তা রাষ্ট্রদ্রোহের শামিল। যে কেউ রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরবে তাকে শাস্তি দেয়া হবে বলে তিনি ঘোষণা করেন। তবে শেষ পর্যন্ত বেলারুশের মধ্যস্থতায় এ সমস্যার আপাত সমাধান হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page