August 6, 2026, 12:35 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ওয়াগনারের বিদ্রোহ ; প্রেসিডেন্ট পুতিনের প্রতি রাশিয়ার সকল কর্মকর্তার আনুগত্য ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করার পর দেশটির শীর্ষস্থানীয় সকল কর্মকর্তা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন। ক্রেমলিনের কর্মকর্তাদের পাশাপাশি আঞ্চলিক গভর্নর ও আইন প্রণেতারাও পুতিনের প্রতি আনুগত্যের শপথ পুনর্ব্যক্ত করেছেন।

ইউক্রেনে মোতায়েন ওয়াগনারের ঘাঁটিতে কথিত রুশ রকেট হামলার জের ধরে বাহিনীর প্রধান প্রিগোঝিন মস্কোর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এ সময় রাশিয়ার কোনো কেন্দ্রীয় নেতা ওয়াগনারের পক্ষ নেননি এবং প্রায় সবাই বলেছেন, এই বিদ্রোহ দমন করতে পারবেন পুতিন।

তবে শেষ পর্যন্ত বিদ্রোহ দমন করতে হয়নি বরং বেলারুশের মধ্যস্থতায় কোনো রক্তপাত ছাড়াই বিদ্রোহের আপাত অবসান হয়েছে। প্রিগোঝিন তার বাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজে বেলারুশে চলে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তার বিরুদ্ধে ‘সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব’ দেয়ার অভিযোগ প্রত্যাহার করা হবে বলে ক্রেমলিন জানিয়েছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রুশ নিরাপত্তা পরিষদের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, জাতিকে বিভক্তির হাত থেকে রক্ষা করতে এটি অত্যন্ত জরুরি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page