August 2, 2026, 8:22 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কালীগঞ্জ উপজেলার কাঠালিয়া সুন্দরপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে ইউসুফ আলী (৪৫) ওরফে নয়ন নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (২৫ জুন) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

আহত ইউসুফ আলী বরিশাল এলাকার নুরুল ইসলামের ছেলে। তবে আহত ওই ব্যক্তি কী কারণে ওই এলাকায় গিয়েছিলেন সেটি জানা যায়নি।

কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলার কাঠালিয়া সুন্দরপুর এলাকার ট্রেন লাইনের পাশ থেকে দুই পা বিচ্ছিন্ন এক ব্যক্তিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শোভন রায় জানান, এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। তিনি কিছুই জানেন না।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম জানান, ভোরের দিকে দুই পা বিচ্ছিন্ন এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। তার অবস্থা সংকটাপন্ন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page