September 18, 2026, 6:58 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে সংসার খরচ কমাতে মেয়েকে পানিতে চুবিয়ে হত্যা করেছে পাষন্ড পিতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে পুকুরে চুবিয়ে জান্নাতুল আরিফা আক্তার (৯) নামে এক শিশুকে নিজ হাতে হত্যা করেছে বাবা।

রবিবার দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত টিপু মিয়া দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জয় নারায়ণপুর গ্রামের কবির আহমেদের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে টিপু ও রুমানা আক্তারের বিবাহবিচ্ছেদ হয়। ওই সময়ে জান্নাতুল আরিফা আক্তারের বয়স ছিল ৯ মাস। পরে টিপু মিয়া আবার বিয়ে করলে সেখানে আরও দুই মেয়ের জন্ম হয়। প্রথম সংসারের মেয়ের ভরণপোষণ ও দ্বিতীয় সংসারের পারিবারিক ব্যয় নির্বাহ করতে গিয়ে অতিষ্ঠ হয়ে পড়েন স্বল্প আয়ের টিপু মিয়া।

গত ১৮ জুন টিপু তার মেয়ে আরিফাকে নিজের বাড়িতে বেড়াতে নিয়ে আসেন। পরে ২১ জুন বিকালে বাড়ির পাশে পদুয়া পুকুরে গোসল করানোর কথা বলে নিজ হাতে মেয়ে আরিফাকে পানিতে চুবিয়ে হত্যা করে টিপু। পরে আরিফাকে পাওয়া যাচ্ছে না বলে এলাকায় মাইকিং ও নানা প্রচারণা চালায় স্বজনরা। এক পর্যায়ে পুকুরে আরিফার মরদেহ ভেসে ওঠার পর প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে সন্দেহ হলে পুলিশ ময়নাতদন্তের ব্যবস্থা করে তদন্ত শুরু করে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, ঘটনার পর থেকে আরিফার বাবা আত্মগোপনে চলে যায়। শনিবার রাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে মেয়ের ভরণ পোষণ দেওয়া থেকে বাঁচতে নিজ হাতে পানিতে চুবিয়ে আরিফাকে হত্যা করেছে বলে রোমহর্ষক বর্ণনা দেন। এ ঘটনায় আরিফার মা রোমানা আক্তার বাদী হয়ে মামলা করেন। রবিবার বিকালে মেয়ে হত্যাকারী বাবা টিপু মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page