August 6, 2026, 12:35 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় ওয়াগনারের বিদ্রোহ নিয়ে জেলেনস্কি-বাইডেনের ফোনালাপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ায় ওয়াগনারের বিদ্রোহ নিয়ে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল রবিবার জেলেনস্কি ও বাইডেনের মধ্যে এই ফোনালাপ হয়। এই ফোনালাপ নিয়ে পরে টুইট করেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছি। ইতিবাচক ও অনুপ্রেরণামূলক আলোচনা হয়েছে।’

জেলেনস্কি বলেন, তাঁরা রাশিয়া–ইউক্রেন যুদ্ধের গতিপথ নিয়ে কথা বলেছেন। রাশিয়ায় যেসব ঘটনা ঘটছে, তা নিয়ে আলাপ করেছেন।

ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তিনি গত শনিবার তাঁর বাহিনী নিয়ে ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে অভিযাত্রা করেছিলেন। পরে বেলারুশের মধ্যস্থতায় এই অভিযাত্রা বন্ধ করেন তিনি। সমঝোতা অনুযায়ী, প্রিগোশিন বেলারুশে চলে যাবেন। বিদ্রোহের কারণে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার হবে।

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরও সহায়তা নিয়েও বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান জেলেনস্কি। এই আলোচনায় তিনি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহের বিষয়টিতে জোর দিয়েছেন।

আগামী মাসে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলন হবে। এই সম্মেলনের আগে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের অবস্থানের মধ্যে সমন্বয়ের কথা বাইডেনকে বলেন জেলেনস্কি।

ফোনালাপে বাইডেনকে জেলেনস্কি বলেন, আন্তর্জাতিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাশিয়াকে চাপ দিয়ে যেতে হবে বিশ্বের।

এক বিবৃতিতে হোয়াইট হাউসও বাইডেন-জেলেনস্কির মধ্যে ফোনালাপ হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও জেলেনস্কি ফোনে কথা বলেছেন। রাশিয়ায় ওয়াগনারের ‘অভ্যুত্থানচেষ্টার’ বিষয়টিকে ইউক্রেন কীভাবে মূল্যায়ন করছে, যুদ্ধক্ষেত্রে এই ঘটনার প্রভাব কী হবে, তা নিয়ে দুই নেতা আলাপ করেছেন। সূত্র: এএফপি

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page