September 27, 2026, 4:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার ইদলিবে রাশিয়ার বিমান হামলায় ৯ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার ইদলিবে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৩৪ জন।

ইদলিবের একটি বাজারে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ওই এলাকার স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেট।

সংষ্থাটি বলছে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় আকস্মিকভাবেই রাশিয়ার হামলার পরিমাণ বেড়েছে।

স্থানীয় পর্যবেক্ষকরা জানিয়েছে, রাশিয়ার একটি বিমান ওই পাহাড়ি অঞ্চলের পাঁচটি হামলা চালায়। এরপরই সবজির বাজারে বোমা ফেলে একটি সুখোই-থার্টি ফোর বিমান।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লাতাকিয়ার খমেইমিম বিমান ঘাঁটি থেকে তিনটি রুশ যুদ্ধবিমান রওনা হয়। এরপর জিসর আল-শুগ জেলার সবজির বাজার ও একটি গ্রামে হামলা চালায় বিমানগুলো।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page