September 27, 2026, 5:32 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় আরো রক্তপাত দেখতে চেয়েছিল আমেরিকা : সিএনএন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বেসামরিক সেনা কোম্পানি ওয়াগনার গ্রুপ যে অভ্যুত্থান প্রচেষ্টা চালিয়েছে তাতে রাশিয়ায় আরো বেশি রক্তপাত ঘটার আশা করেছিল আমেরিকা।

মার্কিন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিএনএন আজ (সোমবার) এ খবর দিয়েছে। গত ২৪ জুন ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন অভিযোগ করেন, তার সেনা সদস্যদের ওপর রাশিয়ার নিয়মিত সামরিক বাহিনী  মারাত্মক ধরন হামলা চালাবে এবং রাশিয়ার অভ্যন্তরে আরো বেশী রক্তপাত ঘটবে।

একটি সূত্র সিএনএনকে বলেছে, আমেরিকা আশা করেছিল রাশিয়ার নিয়মিত সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের বিরুদ্ধে আরো কড়া প্রতিরোধ ব্যবস্থা নেবে যাতে অনেক বেশি রক্তপাত হয়।ওয়াশিংটনের গোয়েন্দা সম্প্রদায় দাবি করেছে, তাদের কাছে আগেই এই বিদ্রোহ প্রচেষ্টার তথ্য পৌঁছেছিল।

আমেরিকার স্থানীয় গণমাধ্যমগুলো এই খবর দিয়েছে। কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যদি এই বিদ্রোহ ও অভ্যুত্থান প্রচেষ্টা সফল হতো তাহলে অনেক বেশি রক্তপাত হতো।একটি সূত্র সিএনএন-কে বলেছে, “আমরা হিসাব করেছিলাম যে, ঘটনাটি আরো অনেক বড় আকারে ঘটতে যাচ্ছে যাতে প্রচুর পরিমাণে রক্তপাত ঘটবে।”

গত শুক্রবার সন্ধ্যায় ওয়াগনার গ্রুপের প্রধান অভিযোগ করেন, তার অনুগত যোদ্ধাদের ওপর রাশিয়ার সেনারা কেমন আছো হামলা চালিয়েছে এবং বহু যোদ্ধা হতাহত হয়েছে। রুশ সরকার এই অভিযোগ অস্বীকার করে। পাশাপাশি গ্রুপের বিদ্রোহ দমনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তবে এই রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে রাশিয়ার সেনারা অনেক বেশি কঠোর ব্যবস্থা নেয়নি।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page